কথা বলি

মেঘনায় আলাপের বেলা: আলভী ও সাবাতিনা


  • নূরে আলম আলভী ও কানিজ সাবাতিনা দিপা   ঢাকা ও মুন্সিগঞ্জ |
  • প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ০০:০৩
মেঘনায় আলাপের বেলা: আলভী ও সাবাতিনা
ছবি: জীবনজয়ী

কানিজ সাবাতিনা দিপা গবেষণা দলের সঙ্গে মুন্সিগঞ্জের ভবেরচরে গিয়েছিলেন। দলের এক সদস্যের বাড়িতে সেদিন দুপুরের খাবারের নিমন্ত্রণ ছিল। সেখানেই তাঁর সঙ্গে পরিচয় হয় স্থানীয় তরুণ নূরে আলম আলভীর। খাবারের আয়োজন ছিল বেশ বড়সড়। তাই সেদিন সবার খাওয়াদাওয়াও একটু বেশি হয়েছিল।

নিমন্ত্রণবাড়ির ঠিক পাশেই মেঘনার একটি শাখা নদী। বেলা একটু গড়িয়ে আসতেই নৌকাভ্রমণের সিদ্ধান্ত হয়। সেই অনুযায়ী বেশ বড়সড় একটি নৌকায় ওঠেন সাবাতিনাদের দলের সদস্যরা এবং আলভীসহ স্থানীয় কয়েকজন তরুণ-তরুণী । ঘণ্টা দুয়েকের নদীভ্রমণের একপর্যায়ে সবাই একটি সাজানো-গোছানো চরেও নামেন। সবকিছু শেষে নৌকা ঘাটে ফেরে সন্ধ্যায়।

এই পুরো সময়, অর্থাৎ দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত, কথা বলেছেন সাবাতিনা ও আলভী। তখন সাবাতিনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা সবে শেষ হয়েছে। আলভীর পড়াশোনা শেষ হয়েছে আরও আগেই। জীবনজয়ীর আমন্ত্রণে এই দুজনের ‘কথা বলি’তে অংশ নেওয়ার দিনটি ছিল ৩ জুলাই ২০২৫।

এখানে পড়ুন: খুলনায় বিস্ট্রো-সিতে হৃদ্যতা ও হৃদিকা 

আলভী: সাবাতিনা অনেক বন্ধুভাবাপন্ন, হাসিখুশি

প্রথমে কানিজ সাবাতিনাকে দেখে আপনার কী মনে হয়েছিল?

দেখেই মনে হয়েছে, তিনি অনেক বন্ধুভাবাপন্ন ও মুক্তচিন্তার মানুষ।

কী দিয়ে আলাপ শুরু হয়?

নিজেদের পরিচয় দিয়ে।

কোন কোন বিষয় নিয়ে কথা বললেন আপনারা?

বর্তমান দেশের পরিস্থিতি, নারী অধিকার, ভ্রমণ, জীবনের স্মরণীয় স্মৃতি ইত্যাদি।

আলাপকালে মতের মিল বা অমিল কেমন ছিল?

প্রায় সব বিষয়েই মিল ছিল। আসলে আমরা সমমনা ছিলাম।

কোন কোন দিক ভালো লেগেছে?

তিনি অনেক বন্ধুভাবাপন্ন, হাসিখুশি।

কানিজ সাবাতিনার কোনো কিছুতে কি বিব্রত হয়েছিলেন আপনি?

একদমই না।

পরিবার বা বন্ধুবান্ধব নিয়ে কি আলাপ হয়েছে?

হ্যাঁ।

আপনার বন্ধুদের সঙ্গে কি তাঁকে আলাপ করাবেন?

তিনি রাজি থাকলে আলাপ করাব। আমার বিশ্বাস, তিনিও রাজি হবেন।

আশাবাদ নাকি উল্টোটা বেশি দেখলেন?

আশাবাদ।

মুঠোফোন নম্বর কি বিনিময় হয়েছে?

না।

ফেসবুকে পরস্পর যুক্ত হয়েছেন?

হ্যাঁ।

আপনাদের কি আবার দেখা হওয়ার সম্ভাবনা আছে?

আমার ইচ্ছা আছে আবার দেখা করার। আসলে সাবাতিনাদের পুরো দলের সঙ্গে যোগাযোগ রাখার ইচ্ছা আছে আমার।

কানিজ সাবাতিনাকে দুই-তিনটি শব্দে বর্ণনা করুন।

কানিজ ও তার দলের সদস্যরা অত্যন্ত বন্ধুসুলভ।

আলাপটিকে ১০ নম্বরের মধ্যে কত দেবেন?

৯.৫।

চাইলে আরও কিছু বলুন।

আমি তাদের সঙ্গে আরও সময় কাটাতে চাই। সাবাতিনা ও তার দলের সবাই পরমতসহিষ্ণু। এ দেশে এ রকম লোকজনই দরকার, যাতে একটি বাক্‌স্বাধীনতার পরিবেশ তৈরি হয়।


এখানে পড়ুন: ঢাবিতে স্মৃতি ও পুলক এর কথা বলা 


সাবাতিনা: আলভী মুক্তচিন্তার অধিকারী 

প্রথমে নূরে আলম আলভীকে দেখে আপনার কী মনে হয়েছিল?

প্রথমে তার ভাবভঙ্গি দেখে মনে হয়েছিল, বাঙালি টিপিক্যাল মিসোজিনিস্ট হবেন।

কী দিয়ে আলাপ শুরু হয়?

পরিচয় দিলাম।

কোন কোন বিষয় নিয়ে কথা বললেন আপনারা?

অনেক কিছু নিয়েই কথা হয়েছে। পরিবার, তার একটি মেয়ে আছে, নারীর স্বাধীনতা, ক্যারিয়ার ও ভ্রমণ।

আলাপকালে মতের মিল বা অমিল কেমন ছিল?

মিলই বেশি ছিল। অবাক হয়েছিলাম, প্রথম দেখায় যেসব অনুমান করেছিলাম, সবই ভুল ছিল।

কোন কোন দিক ভালো লেগেছে?

তাঁর প্রগতিশীল চিন্তাভাবনা। তিনি মুক্তচিন্তার অধিকারী। একদমই ধর্মীয় গোঁড়ামি নেই। তিনি সব সময় অন্যদেরও উৎসাহিত করতে চান।

নূরে আলম আলভীর কোনো কিছুতে কি বিব্রত হয়েছিলেন আপনি?

না। বিব্রত হওয়ার মতো কিছু হয়নি।

পরিবার বা বন্ধুবান্ধব নিয়ে কি আলাপ হয়েছে?

হ্যাঁ। কীভাবে বিয়ে হলো, পরিবারে সদস্যসংখ্যা কত ইত্যাদি নিয়ে কথা হয়েছে। তার মেয়েকে নিয়েও গল্প হয়েছে। বন্ধুবান্ধবের সঙ্গে ভ্রমণ নিয়েও গল্প করেছেন।

বন্ধুদের সঙ্গে কি তাকে আলাপ করাবেন?

না করানোর কিছু নেই। তারাও আলভী ভাইয়ের সঙ্গে গল্প করে মজা পাবেন।

আশাবাদ নাকি উল্টোটা বেশি দেখলেন?

আশাবাদ।

মুঠোফোন নম্বর কি বিনিময় হয়েছে?

না।

ফেসবুকে পরস্পর যুক্ত হয়েছেন?

হ্যাঁ।

আপনাদের কি আবার দেখা হওয়ার সম্ভাবনা আছে?

সম্ভাবনা আছে।

নূরে আলম আলভীকে দুই-তিনটি শব্দে বর্ণনা করুন।

মুক্তমনা ও উৎসাহী।

আলাপটিকে ১০ নম্বরের মধ্যে কত দেবেন?

৮.৫।

চাইলে আরও কিছু বলুন।

নূরে আলম আলভীর চিন্তাভাবনা সুন্দর। তার আশপাশে মুক্তমনে কথা বলার মতো মানুষ দরকার। তার লেখার হাতও ভালো। 

এখানে পড়ুন: ভবেরচরে সুস্মিতা ও ইফতি 


ক্যাটাগরি: কথা বলি

         

  রেটিং: ৫

এই বিভাগের আরও পোস্ট

মেঘনায় আলাপের বেলা: আলভী ও সাবাতিনা

মেঘনায় আলাপের বেলা: আলভী ও সাবাতিনা

  • নূরে আলম আলভী ও কানিজ সাবাতিনা দিপা |
  •  ০৯-১১-২০২৬
ক্যাটাগরি: কথা বলি

৫

খাগড়াছড়িতে দিনভর আলাপে মিজান ও শাহীন

খাগড়াছড়িতে দিনভর আলাপে মিজান ও শাহীন

  • মিজানুর রহমান ও. আবু সায়েম ভূঁইয়া শাহীন|
  •  ২০-১০-২০২৬
ক্যাটাগরি: কথা বলি

৫

বগুড়ায় প্রায়-সন্ধ্যায় মনমী ও বাকির

বগুড়ায় প্রায়-সন্ধ্যায় মনমী ও বাকির

  • আব্দুল বাকির ও সানজিদা সিদ্দিকী মনমী |
  •  ০৪-১০-২০২৬
ক্যাটাগরি: কথা বলি

০

রংপুরে রিয়াজের সাথে আলাপ হয় আলিমের

রংপুরে রিয়াজের সাথে আলাপ হয় আলিমের

  • আব্দুল আলিম ও ওহিদুন নবী রিয়াজ|
  •  ৩১-০৮-২০২৬
ক্যাটাগরি: কথা বলি

০

নওরিন ও বিনোদ: সোমেশ্বরী নদীর ওপারে কথা বলি

নওরিন ও বিনোদ: সোমেশ্বরী নদীর ওপারে কথা বলি

  • বিনোদ রেমা ও নওরিন নাহার মুনা |
  •  ২০-০৮-২০২৬
ক্যাটাগরি: কথা বলি

৪.৫

লালমনিরহাটে মনমীর দেখা মুক্তার সঙ্গে

লালমনিরহাটে মনমীর দেখা মুক্তার সঙ্গে

  • মুক্তা আক্তার ও সানজিদা সিদ্দিকী মনমী|
  •  ১০-০৮-২০২৬
ক্যাটাগরি: কথা বলি

৪