কথা বলি

লালমনিরহাটে মনমীর দেখা মুক্তার সঙ্গে


  • মুক্তা আক্তার ও সানজিদা সিদ্দিকী মনমী  ঢাকা ও লালমনিরহাট |
  • প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ২১:৪৫
লালমনিরহাটে মনমীর দেখা মুক্তার সঙ্গে

গত ডিসেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদা সিদ্দিকী মনমী গিয়েছিলেন লালমনিরহাট। গবেষণা দলের সঙ্গে। মুক্তা আক্তার লালমনিরহাট সরকারি কলেজের শিক্ষার্থী। জীবনজয়ীর সুবাদে এই দুজনে প্রথম আলাপ হয় ডিসেম্বরের ছয় তারিখ। 

মুক্তা: মনমী একটি ভালো মেয়ে 

প্রথমে সানজিদা সিদ্দিকী মনমীকে দেখে আপনার কী মনে হয়েছিল?

প্রথমে মনমীকে দেখে মনে হয়েছিল সে কি আমার জুনিয়র, না সিনিয়র? পরে কথা বলে সব জানতে পারি। আসলেই মেয়েটি অনেক নম্র ও ভদ্র। 

কী দিয়ে আলাপ শুরু হয়?

আলাপ শুরু হয় নাম, বাসা কোথায়, কয় ভাইবোন, কোন ডিপার্টমেন্টের শিক্ষার্থী ইত্যাদি পরিচয় বিনিময়ের মাধ্যমে। 

কোন বিষয়গুলো নিয়ে কথা বললেন আপনারা?

ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে নানা গল্প হয়। আর্জেন্টিনা ও ব্রাজিলের ফুটবল খেলা নিয়ে কথা বলি আমরা। আমাদের কলেজ নিয়ে জানতে চায় সে।  

আলাপকালে মতের মিল বা অমিল কেমন ছিল?

আলাপকালে মতের কোনো অমিল ছিল না; সকল আলাপ-আলোচনায় মিল ছিল। 

কোন দিকগুলো ভালো লেগেছে?

তার আচার-আচরণের দিকটি অনেক ভালো ছিল। সকল প্রশ্নের উত্তর দিয়েছে খুব মার্জিত ভাষায়। 

মনমীর কোনো কিছুতে কি বিব্রত হয়েছিলেন?

মনমীর কোনো কিছুতেই আমি বিব্রত হইনি। 

পরিবার বা বন্ধু-বান্ধব নিয়ে কি আলাপ হয়েছে?

অবশ্যই পরিবার ও বন্ধুদের নিয়ে আলোচনা হয়েছে। 

আপনার বন্ধুদের সাথে ওনাকে কি আলাপ করাবেন?

আমার বন্ধুদের সাথে আলাপ ও পরিচয় করিয়ে দিয়েছি। তারাও মনমীর সাথে অনেক কথা বলেছে। আবার মনমীর টিমের কয়েকজনের সঙ্গেও কিছু কথাবার্তা হয়েছে। 

আশাবাদ নাকি উল্টোটা বেশি দেখলেন?

আশাবাদী, ভালো কিছুর জন্য। 

মোবাইল নম্বর কি বিনিময় হয়েছে?

নম্বর বিনিময় হয়েছে। 

ফেসবুকে পরস্পর যুক্ত হয়েছেন কি?

ফেসবুকে পরস্পরের সাথে যুক্ত হয়েছি। 

আপনাদের আবার দেখা হওয়ার সম্ভাবনা আছে কি?

ইনশাআল্লাহ, দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। 

মনমীকে দুই/তিনটি শব্দে বর্ণনা করুন।

মনমী একটি ভালো মেয়ে; সে অত্যন্ত মেধাবী, নম্র ও ভদ্র। 

আলাপটিকে ১০ নম্বরের মধ্যে আপনি কত দেবেন?

আলাপটিতে আমি ১০-এর মধ্যে ১০ দেবো।  

[এখানে পড়ুন: লালমনিরহাটে এক শুভ অপরাহ্নে খাদিজা আক্তার ও শিবু কুমার]

মনমী: আমাদের অনেক ভালো বন্ধুত্ব হয়েছে 

প্রথমে মুক্তা আক্তারকে দেখে আপনার কী মনে হয়েছিল?

মুক্তা আপুকে দেখে একজন ভালো ও ভদ্র মানুষ মনে হয়েছিল। আপু খুব মিশুক। প্রথমে আমরা একটু কনফিউজড ছিলাম যে কে সিনিয়র আর কে জুনিয়র, পরবর্তীতে এটা নিয়ে আমাদের মাঝে বেশ হাসিঠাট্টাও হয়েছিল। 

কী দিয়ে আলাপ শুরু হয়?

আলাপ শুরু হয় একে অপরের নাম কী, বাসা কোথায়, বিবাহিত কি না, কয় ভাইবোন, কোন ডিপার্টমেন্টের শিক্ষার্থী, কোন বর্ষে পড়াশোনা করি, এখানে কেন এসেছি এসব নিয়ে। 

কোন বিষয়গুলো নিয়ে কথা বললেন আপনারা?

ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে বেশ কিছু কথা হয়েছিল, আর্জেন্টিনা ও ব্রাজিলের ফুটবল খেলা সম্পর্কেও কথা বলেছি আমরা। এছাড়া পরিবার নিয়ে, ঢাকায় কোথায় থাকিসহ নানা বিষয় নিয়ে কথা হয়েছিল। আপু তাঁর অনেক ব্যক্তিগত কথাও শেয়ার করেছিলেন। 

আলাপকালে মতের মিল বা অমিল কেমন ছিল?

আলাপকালে মতের কোনো অমিল ছিল না। 

কোন দিকগুলো ভালো লেগেছে?

আপু অনেক মিশুক ও খুব অতিথিপরায়ণ। আমাকে তার বাসায় নিমন্ত্রন দিয়েছিলেন। সময়ের অভাবে যাওয়া হয়নি। এছাড়া আপুর আচার-আচরণের দিকটি অনেক ভালো ছিল।

মুক্তার কোনো কিছুতে কি বিব্রত হয়েছিলেন?

মুক্তা আপুর কোনো কথাতেই আমি বিব্রত হইনি। 

পরিবার বা বন্ধু-বান্ধব নিয়ে কি আলাপ হয়েছে?

পরিবার ও বন্ধুদের নিয়ে অনেক আলোচনা হয়েছে। আপু তাঁর বান্ধবীদের সাথে আমাকে পরিচয় করিয়েছিলেন। 

আপনার বন্ধুদের সাথে ওনাকে কি আলাপ করাবেন?

হ্যাঁ, আলাপ অবশ্যই করাব। 

আশাবাদ নাকি উল্টোটা বেশি দেখলেন?

আশাবাদ। 

মোবাইল নম্বর কি বিনিময় হয়েছে?

হ্যাঁ, মোবাইল নম্বর বিনিময় হয়েছে। 

ফেসবুকে পরস্পর যুক্ত হয়েছেন কি?

আমরা ফেসবুকে যুক্ত হয়েছি। 

আপনাদের আবার দেখা হওয়ার সম্ভাবনা আছে কি?

হ্যাঁ, আপু ঢাকায় আসলে জানাবেন বলেছেন। ওনার ঢাকা আসা হয়। 

মুক্তাকে দুই/তিনটি শব্দে বর্ণনা করুন।

মুক্তা আপু খুবই মিশুক, অতিথিপরায়ণ ও একজন ভালো মানুষ। 

আলাপটিকে ১০ নম্বরের মধ্যে আপনি কত দেবেন?

আলাপটিকে আমি ১০-এ ১০ দেবো। 

চাইলে আরও কিছু বলুন –

“কথা বলি” সেশনটা খুবই সুন্দর। একদম অপরিচিত একজনের সাথে সুন্দরভাবে মেশার সুযোগ হয়। অনেক নতুন অভিজ্ঞতা হয়েছে আমার। মুক্তা আপু একজন অমায়িক মানুষ। আমাদের অনেক ভালো বন্ধুত্ব হয়েছে। আমরা প্রায়ই ফেসবুক মেসেঞ্জারে একে অপরের খোঁজখবর নিয়ে থাকি। আপুর একটি মেয়ে আছে। তাকে নিয়ে অনেক গল্প করেন। তাঁদের তিনজনের পরিবারটি একটি সুন্দর ও সুখী পরিবার। এগুলো জেনে আমার খুব ভালো লেগেছে। আশা করি, আপুর সাথে ভবিষ্যতে এমন সুন্দর যোগাযোগ থাকবে। 

[এখানে পড়ুন: ভবেরচরে সুস্মিতা ও ইফতি] 


ক্যাটাগরি: কথা বলি

         

  রেটিং: ৩.৫

এই বিভাগের আরও পোস্ট

লালমনিরহাটে মনমীর দেখা মুক্তার সঙ্গে

লালমনিরহাটে মনমীর দেখা মুক্তার সঙ্গে

  • মুক্তা আক্তার ও সানজিদা সিদ্দিকী মনমী|
  •  ১০-০৮-২০২৬
ক্যাটাগরি: কথা বলি

৩.৫

ঢাবিতে স্মৃতি ও পুলক এর কথা বলা

ঢাবিতে স্মৃতি ও পুলক এর কথা বলা

  • পুলক কুমার দেব ও স্মৃতি রানী বর্মণ|
  •  ০১-০৮-২০২৬
ক্যাটাগরি: কথা বলি

৪.৩

লালমনিরহাটে এক শুভ অপরাহ্নে খাদিজা আক্তার ও শিবু কুমার

লালমনিরহাটে এক শুভ অপরাহ্নে খাদিজা আক্তার ও শিবু কুমার

  • খাদিজা আক্তার ও শিবু কুমার রায়|
  •  ২৩-০৭-২০২৬
ক্যাটাগরি: কথা বলি

৪.৭

বনলতা বুক ক্যাফেতে মমতাজ বেগম পারভীন এবং মো. সাইদুর রহমান হৃদয়

বনলতা বুক ক্যাফেতে মমতাজ বেগম পারভীন এবং মো. সাইদুর রহমান হৃদয়

  • মমতাজ বেগম পারভীন এবং মো. সাইদুর রহমান হৃদয়|
  •  ১৫-০৭-২০২৬
ক্যাটাগরি: কথা বলি

মাঝের গাঁওতে মীনা রানী দেবী ও জাওয়াহ বিনতে মিজান স্বর্ণা

মাঝের গাঁওতে মীনা রানী দেবী ও জাওয়াহ বিনতে মিজান স্বর্ণা

  • জাওয়াহ বিনতে মিজান স্বর্ণা |
  •  ১০-০৭-২০২৬
ক্যাটাগরি: কথা বলি

৪.৮

কথা বলি: বরিশালে এস এম মনিরুজ্জামান মনির ও তানজিলা সকাল

কথা বলি: বরিশালে এস এম মনিরুজ্জামান মনির ও তানজিলা সকাল

  • মনিরুজ্জামান মনির ও তানজিলা সকাল |
  •  ২৬-০৬-২০২৬
ক্যাটাগরি: কথা বলি

জীবনজয়ী ইতিবাচক বিষয়াদি নিয়ে সাজানো একটি বাংলা ওয়েবসাইট। উচ্ছ্বাস–উল্লাস–উৎসব এই সাইটের প্রাণকথা। সম্প্রীতি–সহমর্মিতা ও দয়াধর্ম-মানবতাকে উচ্চে রাখে জীবনজয়ী।