ক্যাম্পাস

আমাদের স্কুলের সেই বৃহস্পতিবারগুলো


  • সেলিনা বেগম  |
  • প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬, ২৩:৫২
আমাদের স্কুলের সেই বৃহস্পতিবারগুলো
ছবি: ইমরুল আহসান

বহু বছর আগের কথা। সময়ের ধুলোয় স্মৃতিগুলো আজ অনেকটাই আবছা হয়ে গেছে। তবু ষাটের দশকের সেই দিনগুলোর কথা মনে পড়লে বুকের ভেতর কেমন যেন শৈশবের আনন্দ জেগে ওঠে।

তখন নিয়ম করে প্রতিদিন স্কুলে যেতাম। স্যাররা পড়া ধরতেন, বই পড়া শেখাতেন, আর আমরা মন দিয়ে ক্লাস করতাম। আমি পড়তাম চুয়াডাঙ্গা জেলার ভাংমারি ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। 

প্রতিদিনের সেই একই পড়াশোনার ভিড়ে বৃহস্পতিবার দিনটি ছিল আমাদের কাছে একেবারেই আলাদা। পুরো সপ্তাহ আমরা অপেক্ষা করতাম শুধু একটি দিনের জন্য। বৃহস্পতিবার। কারণ, বৃহস্পতিবার এলেই আমাদের প্রধান শিক্ষক আফতাব স্যার গান শেখাতেন।

এখানে পড়ুন: স্কুলদিনের রঙিন স্মৃতি 

স্যারের কাছে কোনো হারমোনিয়াম ছিল না, ছিল না তবলা কিংবা অন্য কোনো বাদ্যযন্ত্র। কিন্তু তাতে তাঁর উৎসাহে একটুও কমতি ছিল না। তিনি নিজেই নেচে নেচে আমাদের গান শেখাতেন। তাঁর প্রাণবন্ত ভঙ্গি দেখে আমরাও আনন্দে গলা মেলাতাম, নাচতাম। সেই মুহূর্তে মনে হতো, স্কুলের চার দেয়াল যেন হঠাৎ করেই আনন্দের এক বিশাল উঠোনে পরিণত হয়েছে।

আজ এত বছর পরও সেই বৃহস্পতিবারগুলোর কথা মনে পড়ে। বই-খাতার একঘেয়েমির মধ্যেও আফতাব স্যার আমাদের শিখিয়েছিলেন, শিক্ষা শুধু বইয়ের পাতায় নয়, গানেও আছে, আনন্দেও আছে, আর শৈশবকে সুন্দর করে তোলার মধ্যেও আছে। 

সেই ছোট্ট স্কুল, সেই বৃহস্পতিবার আর আফতাব স্যারের নেচে নেচে গান শেখানোর দৃশ্য, সবকিছুই আজ স্মৃতির পাতায় কিছুটা ঝাপসা হয়ে গেছে। কিন্তু সেই আনন্দটুকু আশ্চর্যভাবে এই ৭৩ বছর বয়সেও আমার মনে এখনো স্পষ্ট হয়ে আছে।  

এখানে পড়ুন: টইটই করে দিনরাত এক করে ঘুরে বেড়িয়েছি 


ক্যাটাগরি: ক্যাম্পাস

         

  রেটিং: ৫

এই বিভাগের আরও পোস্ট

আমাদের স্কুলের সেই বৃহস্পতিবারগুলো

আমাদের স্কুলের সেই বৃহস্পতিবারগুলো

  • সেলিনা বেগম|
  •  ০৩-১১-২০২৬
ক্যাটাগরি: ক্যাম্পাস

৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার সোনালী দিনগুলি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার সোনালী দিনগুলি

  • আহসান হাবিব, অধ্যাপক, বরগুনা সরকারি কলেজ|
  •  ২৭-১০-২০২৬
ক্যাটাগরি: ক্যাম্পাস

৪.৭

মামা, সস দেন

মামা, সস দেন

  • আলমগীর হোসেন|
  •  ০৯-১০-২০২৬
ক্যাটাগরি: ক্যাম্পাস

৪.২

ঢাবি লাইব্রেরি: আমার কাটানো বছরগুলো

ঢাবি লাইব্রেরি: আমার কাটানো বছরগুলো

  • পূজা রানী প্রামানিক |
  •  ৩০-০৯-২০২৬
ক্যাটাগরি: ক্যাম্পাস

০

বাইরে ঝুম বৃষ্টি, হাতে গরম কফির মগ, আর রুমমেটরা মিলে গল্প

বাইরে ঝুম বৃষ্টি, হাতে গরম কফির মগ, আর রুমমেটরা মিলে গল্প

  • জাওয়াহ বিনতে মিজান স্বর্ণা|
  •  ২২-০৯-২০২৬
ক্যাটাগরি: ক্যাম্পাস

৫

ঢাবিতে সোনাঝরা দিনগুলি

ঢাবিতে সোনাঝরা দিনগুলি

  • ঐশী কর্মকার|
  •  ০৭-০৯-২০২৬
ক্যাটাগরি: ক্যাম্পাস

৫