নাই নেট: স্বেছায় ইন্টারনেট ছাড়া চব্বিশ ঘন্টা

দেখি ছাদবাগানে কত গাছ!

কার পোস্টে কে কী বলল, সেটার চিন্তা ছিল না
  • সানজিদা আখতার  কোর্ট হড়গ্রাম বাজার, রাজশাহী |
  • প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ০০:১১
দেখি ছাদবাগানে কত গাছ!
ছবি: মুশফিয়া আহাম্মেদ বুশরা

আজকের দিনটা একটু ভিন্নভাবে শুরু হয়েছে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই প্রথম কাজ হয় মুঠোফোন দেখা। কিন্তু আজ ঠিক করলাম, একটা দিন শুধু নিজের সঙ্গে থাকব, কোনো ইন্টারনেট, মুঠোফোন, সামাজিক মাধ্যমে নয়। শুরুতে একটু অস্বস্তি লাগছিল, বারবার মুঠোফোনের দিকে তাকাচ্ছিলাম, কিন্তু নিজেকে আটকে রাখলাম। জীবনজয়ীর আহবানে আমি ২৪ ঘন্টার নাই নেট এ অংশ নিচ্ছি। 

বিছানায় শুয়ে ভাবছিলাম, এই ২৪ ঘণ্টা আমি কীভাবে কাটাব? একটু অদ্ভুত লাগছিল, মন খারাপ হচ্ছিল, মনে হচ্ছিল, যেন কিছু একটা নেই। তবে এই ‘না থাকা’ থেকেই শুরু হলো এক নতুন দিনের গল্প।

ভার্সিটিতে ক্লাস নেই। ক্লাস থাকলে ভালো একটা সময় কাটে ওখানে। কী আর করব! নিজের ঘর থেকে বের হলাম। দেখলাম, আম্মু ঘরের কাজে ব্যস্ত। আমি এগিয়ে গিয়ে সাহায্য করলাম। আম্মু খুশি হলেন, আমিও যেন মনে মনে শান্তি পেলাম। নিজের ভেতরে একটা ভালো লাগা কাজ করছিল। 

তারপর ঘরে ফিরে আলমারিতে চোখ পড়ল পুরোনো কিছু বইয়ের দিকে। আমার বই কেনার নেশা আছে, কিন্তু সময়ের অভাবে পড়া হয় না। হুমায়ূন আহমেদের ‘অপেক্ষা’ বইটা হাতে নিলাম। অনেক দিন ধরে পড়ব বলে রেখে দিয়েছিলাম। পড়তে পড়তে মনে হচ্ছিল, আমি যেন কোনো এক মায়াবী জগতে হারিয়ে গেছি। ভাবছিলাম, এত দিন কেন এই আনন্দ থেকে নিজেকে বঞ্চিত রেখেছি? 

বই পড়ে উঠে আমার আদরের বিড়ালটার সাথে খেলতে শুরু করলাম। ওর খাবার দিলাম, পানি পরিবর্তন করলাম। ও যেন কৃতজ্ঞ হয়ে তাকাচ্ছিল, সেই চোখের ভাষা আমাকে স্পর্শ করল।

এখানে পড়ুন: শরৎবাবুকে রেখে চলে গেলাম জাবির বটতলায়

সন্ধ্যার আগে ছাদে উঠলাম। দেখি ছাদবাগানে কত গাছ! এত দিন খেয়ালই করিনি। গাছে পানি দিলাম, পাতায় হাত বুলিয়ে মনটা হালকা লাগছিল। ভাবলাম, এত সুন্দর কিছু ছিল আমার চারপাশে, আমি যেন অন্ধ ছিলাম। আজ এই নেট ছাড়া দিনে এরা সব আমার দৃষ্টির সীমায় এলো। 

ছবি আঁকার শখ আমার ছোটবেলা থেকেই। রং পেন্সিল, তুলি নিয়ে আবার বসে পড়লাম। কত দিন পর নিজের জন্য সময়! রঙে রঙে ভরে উঠল মনটা। 

সন্ধ্যার পরে নিচে গিয়ে দেখি, ছোটরা সবাই মিলে গল্প করছে। আমিও যোগ দিলাম। অনেক কথা হলো। হাসাহাসি, মজা, খুনসুটি হলো। রাতে পরিবারের সবাই মিলে লুডু খেললাম। পরিবারের সবাই একসাথে। কী সুন্দর একটা সময় তৈরি হলো। 

আজকের দিনটা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, প্রযুক্তির বাইরেও একটা রঙিন, জীবন্ত জগৎ আছে, যেখানে আছে সম্পর্ক, অনুভূতি আর নিজের সঙ্গে নিজের বন্ধন। আজ কোনো নোটিফিকেশনের তাড়া ছিল না, কার পোস্টে কে কী বলল, সেটার চিন্তা ছিল না। ছিলাম শুধু আমি, আমার পরিবার আর আমার মনের শান্তি। 

নিজের সঙ্গে এমন একটা দিন কাটিয়ে মনে হলো, নিজেকে মাঝে মাঝে এমন একটুখানি সময় উপহার দেওয়া খুব দরকার। সময়টা ছিল শুধু আমার, শুধু নিজের জন্য। 

এখানে পড়ুন: ইন্টারনেট ছাড়া এক শান্তিপূর্ণ দিন


ক্যাটাগরি: নাই নেট

         

  রেটিং: ৫

এই বিভাগের আরও পোস্ট

দেখি ছাদবাগানে কত গাছ!

দেখি ছাদবাগানে কত গাছ!

  • সানজিদা আখতার|
  •  ১৯-১১-২০২৬
ক্যাটাগরি: নাই নেট

৫

ইন্টারনেট ছাড়া দারুণ একটি দিন কাটিয়েছি

ইন্টারনেট ছাড়া দারুণ একটি দিন কাটিয়েছি

  • পূজা সরকার |
  •  ০৯-১১-২০২৬
ক্যাটাগরি: নাই নেট

৪.৫

ইন্টারনেট না থাকলে জীবন খুব বেশি মন্দ হতো না

ইন্টারনেট না থাকলে জীবন খুব বেশি মন্দ হতো না

  • নাবিলা জান্নাত|
  •  ৩০-১০-২০২৬
ক্যাটাগরি: নাই নেট

০

আমার জন্য একটা রিফ্রেশিং ব্রেক ছিল

আমার জন্য একটা রিফ্রেশিং ব্রেক ছিল

  • ইয়াসিন আলী|
  •  ১৫-১০-২০২৬
ক্যাটাগরি: নাই নেট

০

নেট ছাড়া দিব্যি একটি দিন

নেট ছাড়া দিব্যি একটি দিন

  • তাসমিয়া মেহেরিন |
  •  ০৫-১০-২০২৬
ক্যাটাগরি: নাই নেট

৫

চাঁদের আলোয় প্রকৃতির নীরবতাকে উপভোগ করলাম

চাঁদের আলোয় প্রকৃতির নীরবতাকে উপভোগ করলাম

  • অঞ্জন সরকার|
  •  ১৮-০৯-২০২৬
ক্যাটাগরি: নাই নেট

০

জীবনজয়ী ইতিবাচক বিষয়াদি নিয়ে সাজানো একটি বাংলা ওয়েবসাইট। উচ্ছ্বাস–উল্লাস–উৎসব এই সাইটের প্রাণকথা। সম্প্রীতি–সহমর্মিতা ও দয়াধর্ম-মানবতাকে উচ্চে রাখে জীবনজয়ী।