নাই নেট: স্বেছায় ইন্টারনেট ছাড়া চব্বিশ ঘন্টা

ইন্টারনেট ছাড়া দারুণ একটি দিন কাটিয়েছি


  • পূজা সরকার   পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ |
  • প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ২৩:৪৮
ইন্টারনেট ছাড়া দারুণ একটি দিন কাটিয়েছি
ছবি: মুশফিয়া আহাম্মেদ বুশরা

একটা দিন ইন্টারনেট না থাকার আনন্দ বুঝলাম জীবনজয়ীর ‘নাই নেটে’ অংশগ্রহণের মাধ্যমে। সেদিন ছিল নয় ফেব্রুয়ারি। সকাল থেকে টানা ২৪ ঘণ্টা ছিলাম ইন্টারনেটের বাইরে। সকাল থেকেই একটু অন্যরকম লাগছিল। সেদিন অনেক দিন পর ভোরবেলা গলা ছেড়ে ভৈরবী রাগে গলা সাধি। এদিন সাদা ফুল আর রক্তজবা ফুটতে দেখি, কিছু ফুল ঝরে পড়তেও দেখি। ইন্টারনেটে মগ্ন থাকতাম বলে কত দিন এসবের দিকে দৃষ্টি দেওয়ার সময় হয়নি! সেদিন ইন্টারনেটে না থাকায় এরা সবাই আমার অনেক কাছে চলে এসেছিল। বড্ড খুশি আর সতেজ লাগছিল আমার। ভালো কথা, সেদিন একটি রক্তজবা কানে গুঁজে একটি ছবিও তুলেছি।

বেশ কয়েকটি গল্পের বই উপহার পেয়েছি এবার নতুন বছরে। সাংস্কৃতিক অনুষ্ঠানে পাওয়া পুরস্কারের কিছু বইও জমে ছিল। ছুঁয়েও দেখতে পারিনি এত দিন। নেট ছাড়া দিনটিতে অনেকটা সময় বইয়ে বিভোর ছিলাম। বাবা ঢাকা যাওয়ার আগে বইগুলো পড়ে শেষ করতে বলেছিল। তার কথা ছিল, “এখনো অনেক বিষয় জানা বাকি, তোমার তাই না?” বাবার ইচ্ছা কিছুটা হলেও পূরণ হলো। 

উঠোনের বাতাবি গাছটার নিচে বেতের পাটি মেলে বইগুলো বিছিয়ে রেখেছিলাম অনেকক্ষণ। বই পড়তে পড়তে মনে হচ্ছিল, আমি যেন নির্বিকার মানুষ; ‘সামান্য’ প্রেমটাও আমার দ্বারা হয় না। তারপর একবার মনে হলো, আজকের এই সুন্দর দিনটিতে কেউ আমায় প্রেম নিবেদন করলে খারাপ হতো না। 

এখানে পড়ুন: নেটহীন একদিন: বই, কবিতা আর তিস্তার পাড় 

নতুন বছরে প্রিয় মানুষদের কাছ থেকে মোট ২২টি ফুল পেয়েছি। রেখেছি বইয়ের ভাঁজে ভাঁজে। তারপর আর খুলে দেখা হয়নি। নেট ছাড়া দিনে বইয়ের ভাঁজের শুকনো ফুলগুলো নেড়েচেড়ে দেখেছি। নতুন বইয়ের ঘ্রাণ নিয়েছি। গোটা কয়েক নতুন কবিতা আবৃত্তির জন্য গলায় তুলেছি সেদিন।

বলতে কী, ইন্টারনেট ছাড়া দারুণ সুন্দর একটি দিন আমি কাটিয়েছি। আমি সত্যিই অভিভূত। ভাবছি, আবার এমন করে একটা দিন কাটাব। সেদিন খোলা চুলে, কাজল চোখে প্রকৃতি দেখতে বেরোব।

ইন্টারনেট অবশ্যই জিন্দাবাদ; জীবনকে সচল করার জন্য। আর জীবনজয়ীকে ধন্যবাদ, ইন্টারনেটের বাইরেও আমার যে একটা আমি আছে, তা মনে করিয়ে দেওয়ার জন্য।

এখানে পড়ুন: ইন্টারনেট ছাড়া এক শান্তিপূর্ণ দিন 


ক্যাটাগরি: নাই নেট

         

  রেটিং: ৪.৫

এই বিভাগের আরও পোস্ট

ইন্টারনেট ছাড়া দারুণ একটি দিন কাটিয়েছি

ইন্টারনেট ছাড়া দারুণ একটি দিন কাটিয়েছি

  • পূজা সরকার |
  •  ০৯-১১-২০২৬
ক্যাটাগরি: নাই নেট

৪.৫

ইন্টারনেট না থাকলে জীবন খুব বেশি মন্দ হতো না

ইন্টারনেট না থাকলে জীবন খুব বেশি মন্দ হতো না

  • নাবিলা জান্নাত|
  •  ৩০-১০-২০২৬
ক্যাটাগরি: নাই নেট

০

আমার জন্য একটা রিফ্রেশিং ব্রেক ছিল

আমার জন্য একটা রিফ্রেশিং ব্রেক ছিল

  • ইয়াসিন আলী|
  •  ১৫-১০-২০২৬
ক্যাটাগরি: নাই নেট

০

নেট ছাড়া দিব্যি একটি দিন

নেট ছাড়া দিব্যি একটি দিন

  • তাসমিয়া মেহেরিন |
  •  ০৫-১০-২০২৬
ক্যাটাগরি: নাই নেট

৫

চাঁদের আলোয় প্রকৃতির নীরবতাকে উপভোগ করলাম

চাঁদের আলোয় প্রকৃতির নীরবতাকে উপভোগ করলাম

  • অঞ্জন সরকার|
  •  ১৮-০৯-২০২৬
ক্যাটাগরি: নাই নেট

০

বই পড়ে অন্য এক জগতে হারিয়ে গিয়েছিলাম

বই পড়ে অন্য এক জগতে হারিয়ে গিয়েছিলাম

  • ফারিহা আনজুম নোশিন|
  •  ০৫-০৯-২০২৬
ক্যাটাগরি: নাই নেট

৫