এস এম মনিরুজ্জামান মনিরের (৪৫) সঙ্গে বরিশাল শহরের হট প্লেট রেস্তোরাঁয় জীবনজয়ীর ‘কথা বলি’র সূত্রে দেখা হয়েছিল তানজিলা সকালের (২৬)। দুজন সরকারি কলেজে শিক্ষকতা করেন। সকাল বরিশাল শহরে। মনিরুজ্জামান ঝালকাঠির রাজাপুর উপজেলায়। সেদিন ছিল শনিবার। ডিসেম্বরের ১৪ তারিখ। গত বছর। তাঁরা কথা বলতে বসেছিলেন দুপুরে।
মনিরুজ্জামানের মধ্যে সকাল পেয়েছেন বিনয়, সরলতা এবং আন্তরিকতা
প্রথমে মনিরুজ্জামান মনিরকে দেখে আপনার কী মনে হয়েছিল?
মনে হয়েছিল, তিনি একজন আন্তরিক মানুষ।
কী দিয়ে আলাপ শুরু হয়?
ফুলেল শুভেচ্ছা বিনিময় ও পরিচয়পর্ব দিয়ে আলাপ শুরু হয়েছিল।
কোন বিষয়গুলো নিয়ে কথা বললেন আপনারা?
সামাজিক-সাংস্কৃতিক প্রেক্ষাপট, শিক্ষা, ভ্রমণ, জীবনবোধ, প্রেম, ফ্রয়েডীয় তত্ত্ব ইত্যাদি নিয়ে কথা হয়েছে।
আলাপকালে মতের মিল বা অমিল কেমন ছিল?
প্রায় সব ক্ষেত্রেই মতের মিল ছিল। খুব সামান্য কিছু বিষয়ে অমিল হয়েছে।
মনিরুজ্জামানের কোন দিকগুলো ভালো লেগেছে?
বিনয়, সরলতা এবং আন্তরিকতা।
মনিরুজ্জামানের কোনো কিছুতে কি বিব্রত হয়েছিলেন?
না।
পরিবার বা বন্ধু-বান্ধব নিয়ে কী আলাপ হয়েছে?
তাঁদের পরিচয়, পেশা এবং বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আলাপ হয়েছে।
আপনার বন্ধুদের সঙ্গে ওনাকে কি আলাপ করাবেন?
আলাপ করাব। মনিরুজ্জামান ভাইকে যথেষ্ট মিশুক এবং পরিচ্ছন্ন মনের মানুষ মনে হয়েছে। এ কারণেই আলাপ করিয়ে দেব।
আশাবাদী নাকি উল্টোটা বেশি দেখলেন?
আশাবাদী। হতাশার চাদরে ঘেরা চলমান অবক্ষয়ের এই মন্দ সময় নিয়ে তাঁর ভাষ্য ছিল, প্রতিকূলতা এবং মন্দ অভিজ্ঞতা জীবনেরই অনিবার্য অংশ। এর সঙ্গে লড়াই করে আমাদের সুন্দরের পথে এগিয়ে যেতে হবে।
মোবাইল নম্বর কি বিনিময় হয়েছে?
বিনিময় হয়েছে।
ফেসবুকে পরস্পর যুক্ত হয়েছেন কি?
না। তবে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়েছি।
আপনাদের আবার দেখা হওয়ার সম্ভাবনা আছে কি?
খুব সম্ভাবনা আছে। যেহেতু আমরা দুজনই একই শহরে বসবাস করি এবং দুজনই অনেকটা একই মানসিকতার মানুষ, সেহেতু দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে।
মনিরুজ্জামানকে তিনটি শব্দে বর্ণনা করুন।
সদালাপী, আন্তরিক এবং বিনয়ী।
আলাপটিকে ১০ নম্বরের মধ্যে আপনি কত দেবেন?
১০ দেব।
চাইলে আরো কিছু বলুন—
সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা। জীবনজয়ীকে ধন্যবাদ।
সকালের মধ্যে স্পষ্টতা, সৌজন্য এবং আন্তরিকতা পেয়েছেন মনিরুজ্জামান
প্রথমে তানজিলা সকালকে দেখে আপনার কী মনে হয়েছিল?
হাস্যোজ্জ্বল, রুচিশীল একজন মানুষ মনে হয়েছে।
কী দিয়ে আলাপ শুরু হয়?
পারস্পরিক পরিচয় বিনিময়ের মাধ্যমে আলাপ শুরু হয়েছিল।
কোন বিষয়গুলো নিয়ে কথা বললেন আপনারা?
শিক্ষা, সাহিত্য-সংস্কৃতি, সামাজিক প্রেক্ষাপট, শিক্ষার বর্তমান অবস্থা—এসব নিয়ে কথা হয়েছে।
আলাপকালে মতের মিল বা অমিল কেমন ছিল?
অধিকাংশ ক্ষেত্রেই মতের মিল ছিল।
তানজিলা সকালের কোন দিকগুলো ভালো লেগেছে?
স্পষ্টতা, সৌজন্য এবং আন্তরিকতা।
তানজিলা সকালের কোনো কিছুতে কি বিব্রত হয়েছিলেন?
না।
পরিবার বা বন্ধু-বান্ধব নিয়ে কী আলাপ হয়েছে?
আলাপ হয়েছে।
আপনার বন্ধুদের সঙ্গে ওনাকে কি আলাপ করাবেন?
আলাপ করাব। বন্ধুসুলভ আচরণের জন্য।
আশাবাদী নাকি উল্টোটা বেশি দেখলেন?
তিনি আশাবাদী। আলাপকালে তাঁর মুখে প্রত্যাশার কথা বেশি ছিল।
মোবাইল নম্বর কি বিনিময় হয়েছে?
বিনিময় হয়েছে।
ফেসবুকে পরস্পর যুক্ত হয়েছেন কি?
না।
আপনাদের আবার দেখা হওয়ার সম্ভাবনা আছে কি?
সম্ভাবনা আছে। আমরা এক শহরে বাস করি। এ ছাড়া পেশায় মিল থাকার কারণেও দেখা হবে বলে আশা করি।
তানজিলা সকালকে তিনটি শব্দে বর্ণনা করুন।
হাস্যোজ্জ্বল, সদালাপী এবং আন্তরিক।
আলাপটিকে ১০ নম্বরের মধ্যে আপনি কত দেবেন?
১০ দেব।
চাইলে আরো কিছু বলুন—
নতুন একটি অভিজ্ঞতার জন্য জীবনজয়ীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।