রসিঘর

মুগ পুলি: বিদেশীরাও চোখমুখ আলো করে খায়


  • অনন্যা উর্মি বোস   ঢাকা |
  • প্রকাশ : ১৮ মে ২০২৬, ২২:০৮
মুগ পুলি: বিদেশীরাও চোখমুখ আলো করে খায়
ছবি: জীবনজয়ী

মুগ পুলি সামনে থাকলে হাত গুটিয়ে থাকতে কাউকে দেখিনি কখনো। বিদেশীদেরকেও চোখমুখ আলো করে খেতে দেখেছি। বাঙালি পিঠার তালিকায় মুগ পুলি একটা ডেলিক্যাসি বটে।  

১৫টি মুগ পুলি তৈরির জন্য লাগবে: মুগ ডাল ১ ছোট কাপ, চালের গুঁড়া ২ কাপ, নারকেল ১টি, পাটালি গুড় ২ কাপ, ঘি ১ টেবিল-চামচ এবং সয়াবিন তেল ২ কাপ।

প্রথমে মুগ ডাল শুকনো খোলায় হালকা করে ভেজে নিন।ভাজা ডাল ধুয়ে প্রেসার কুকারে ২ কাপ পানিতে ভালোভাবে সিদ্ধ করে নিন। চুলায় একটি কড়াইতে নারকেল কোরা ও পাটালি গুড় দিয়ে নেড়েচেড়ে পুর বা ক্ষিরসা তৈরি করুন। নামানোর আগে সামান্য গুঁড়া দুধ মিশিয়ে দিন। এতে পুরে হালকা আঠালো ভাব আসবে।

পুর তৈরি হয়ে গেলে সেদ্ধ করা ডালের দিকে নজর দিন। প্রেসার কুকার থেকে ডাল একটি কড়াইতে ঢেলে মৃদু আঁচে নাড়তে থাকুন। নাড়তে নাড়তে ডালের সঙ্গে চালের গুঁড়া মিশিয়ে কাঁই তৈরি করুন। এরপর পাঁচ মিনিট ঢেকে রাখুন; এ সময় চুলার আঁচ বন্ধ থাকবে। এবার পরিষ্কার হাতে বা গ্লাভস পরে ডাল-চালের মিশ্রণটি মসৃণ মণ্ডে পরিণত করুন। মনে করে সামান্য ঘি মেশান। মণ্ডটি ভেজা কাপড়ে মুড়ে রাখুন।

এবার পছন্দমতো আকারে পুলি বানানোর জন্য হাতে কিছু মণ্ড তুলে নিন। ভেতরে পরিমাণমতো পুর দিয়ে পুলির মুখ আঙুল দিয়ে চেপে আটকে দিন। পুর দেওয়া পুলিগুলোও ভেজা কাপড়ে ঢেকে রাখবেন, না হলে ফেটে যাওয়ার ঝুঁকি থাকবে।

বড় কাজগুলো শেষ। এবার একটি ছড়ানো কড়াইতে গুড় ও পানি মিশিয়ে পাতলা সিরা তৈরি করুন। নিভু নিভু আঁচে সিরাটি চুলার ওপরেই রেখে দিন।

অন্য একটি ছোট কড়াইতে তেল গরম করে পুলিগুলো কড়াভাবে ভেজে নিন। ভাজা পুলি সরাসরি গরম সিরায় ডুবিয়ে দিন। কিছুক্ষণ অপেক্ষা করুন, যাতে পুলি সিরা ভালোভাবে টেনে নিতে পারে। খানিক পর দেখবেন, পুলিগুলো সুন্দরভাবে সিরা শুষে নিয়েছে। ব্যস, তৈরি হয়ে গেল সুস্বাদু মুগ পুলি।

এবার পরিবেশন করুন। গরম বা ঠান্ডা—দুইভাবেই মুগ পুলি রসনাবিলাসের এক অনন্য নাম। 


ক্যাটাগরি: রসিঘর

         

  রেটিং: ৪.৮

এই বিভাগের আরও পোস্ট

রাজস্থানী মালাই ঘেওয়র

রাজস্থানী মালাই ঘেওয়র

  • অনন্যা উর্মি|
  •  ০১-০৯-২০২৬
ক্যাটাগরি: রসিঘর

কলার মোচার ঘন্ট ও বড়া

কলার মোচার ঘন্ট ও বড়া

  • অনন্যা উর্মি |
  •  ১৩-০৮-২০২৬
ক্যাটাগরি: রসিঘর

৪.৩

ছাদে বসেই শুরু হলো মহাভোজ

ছাদে বসেই শুরু হলো মহাভোজ

  • ইশরাত জাহান|
  •  ১৪-০৭-২০২৬
ক্যাটাগরি: রসিঘর

মৈত্রী হলে গনরুমে আমাদের ফিস্টি

মৈত্রী হলে গনরুমে আমাদের ফিস্টি

  • নওরিন নাহার মুনা|
  •  ২২-০৬-২০২৬
ক্যাটাগরি: রসিঘর

৪.৫

জীবনজয়ী ইতিবাচক বিষয়াদি নিয়ে সাজানো একটি বাংলা ওয়েবসাইট। উচ্ছ্বাস–উল্লাস–উৎসব এই সাইটের প্রাণকথা। সম্প্রীতি–সহমর্মিতা ও দয়াধর্ম-মানবতাকে উচ্চে রাখে জীবনজয়ী।