বিজ্ঞান-প্রযুক্তি

কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে বাঁচবে যেসব পেশা


  • সানজিদা সিদ্দিকী মনমী   |
  • প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০
কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে বাঁচবে যেসব পেশা
ছবি: এআই

কৃত্রিম বুদ্ধিমত্তা যদি সব কাজই করতে পারে, তাহলে ভবিষ্যতে মানুষের কাজের কী হবে? এই আশঙ্কা দ্রুত বাড়ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বর্তমানে দ্রুত বদলে দিচ্ছে কর্মক্ষেত্র। লেখা, অনুবাদ, ছবি, ভিডিও, তথ্য বিশ্লেষণ ইত্যাদি বহু কাজ এখন কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কয়েক সেকেন্ডেই করা যায়। এর ফলে অনেক পেশার ধরন বদলে যাচ্ছে, কাজ কমে যাচ্ছে এবং নতুন কর্মক্ষেত্রের সুযোগ সৃষ্টি হচ্ছে। তবে এমন কিছু পেশাও আছে, যেখানে মানুষের প্রয়োজন শেষ হবে না।  

প্রয়োজন শেষ না হওয়া পেশাগুলোর মধ্যে শিক্ষকতা একটি। একজন শিক্ষক কেবল পাঠ্যপুস্তক শেষ করান না। শিক্ষার্থীদের দুর্বলতা বের করে তাদের আত্মবিশ্বাস তৈরি করার অন্যতম কারিগর একজন শিক্ষক। কৃত্রিম বুদ্ধিমত্তা তথ্য দিতে পারে, কিন্তু একজন শিক্ষকের মতো আত্মিক সম্পর্ক তৈরি করতে পারে না।

বিশেষজ্ঞদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তার বাড়বাড়ন্তের যুগেও চিকিৎসা পেশার চাহিদা থেকেই যাবে। একজন চিকিৎসক কেবল পরীক্ষার রিপোর্ট দেখেন না। তিনি রোগীর কথা শোনেন, তার মানসিক অবস্থা এবং পরিস্থিতি উপলব্ধি করে যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করেন। আবার মনস্তাত্ত্বিক জটিলতায় যারা আক্রান্ত, তাদের কথা শুনে সঠিক পরামর্শ প্রদান কৃত্রিম বুদ্ধিমত্তার পক্ষে সম্ভব নয়।

আইন পেশাতেও মানুষের ভূমিকা অপরিহার্য। কৃত্রিম বুদ্ধিমত্তা আইনের ধারা সম্পর্কে অবগত করতে পারলেও, আদালতে যুক্তি খণ্ডন, মামলা বিশ্লেষণ, সাক্ষ্য যাচাই করা এবং ন্যায়বিচারের জন্য লড়াই করা মানুষের কাজ। এই জন্য দক্ষ আইনজীবীর স্থান কখনো কৃত্রিম বুদ্ধিমত্তা দখল করতে পারবে না।

(এখানে পড়ুন: রাজনীতির রূপান্তরে কৃত্রিম বুদ্ধিমত্তা) 

সেবা ও পর্যটন খাতেও মানুষের বিকল্প তৈরি করা কঠিন। একজন অতিথি শুধু দ্রুত সেবা চান না, তিনি এর সঙ্গে আন্তরিক ব্যবহার ও সম্মানও চান। আবার বিভিন্ন সমস্যার মুখোমুখি হলে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ এবং অবস্থান ও পরিস্থিতি বুঝে সেবা প্রদান মানুষের হাতেই সবচেয়ে ভালো হয়।

কারিগরি পেশাগুলোকে এখনো নিরাপদ বলেই বিবেচনা করা হচ্ছে। পানি, গ্যাস ও বিদ্যুতের মিস্ত্রি, কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি বা যন্ত্র মেরামতের কাজে এখনো দক্ষ হাত, অভিজ্ঞতা এবং বাস্তব পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়ার গুরুত্ব অপরিসীম। এসব পেশায় রোবট ব্যবহার করা এখনো বেশ ব্যয়বহুল। অনেক ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাস্তবসম্মতও নয়।

পরিচ্ছন্নতা, ভবন রক্ষণাবেক্ষণ এবং গৃহস্থালির কাজ, বিশেষ করে মেরামতের কাজ, সহজে রোবটের কাছে যাবে না। একটি অফিস বা বাড়ির প্রতিটি পরিবেশ আলাদা, বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা তৈরি হয়। এসব সমস্যা মোকাবিলায় তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা দরকার। অনেক ক্ষেত্রে এসব কাজ প্রযুক্তি দিয়ে করানো সম্ভব হলেও তা প্রচুর ব্যয়বহুল। এজন্য মানুষের দক্ষতা এবং শ্রমই এখনো কার্যকর ও সাশ্রয়ী।

শিল্পী, লেখক কিংবা গবেষকের কাজও পুরোপুরি কৃত্রিম বুদ্ধিমত্তার কাছে যাবে না। কারণ নতুন ধারণা তৈরি, গভীর চিন্তা, কল্পনাশক্তি ও মানুষের অভিজ্ঞতা থেকে সৃষ্ট কাজের মূল্য সর্বদাই বিরাজমান। কৃত্রিম বুদ্ধিমত্তা অনেক ক্ষেত্রে সাহায্য করতে পারে, কিন্তু সৃষ্টিশীল জায়গায় মানুষের বিকল্প হতে পারে না।

ব্যাংকিং খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার দ্রুত বাড়লেও, সব ক্ষেত্রে চাকরি ঝুঁকিতে নেই। বিনিয়োগ বিশ্লেষণ, ঝুঁকি মূল্যায়ন ও মোকাবিলা, অভ্যন্তরীণ নিরীক্ষা এবং ঋণ অনুমোদনের মতো বিষয়গুলোতে এখনো মানুষের তদারকি ও বিচক্ষণতা অপরিহার্য। 

(এখানে পড়ুন: হেলথকেয়ারে এআই: ভবিষ্যতের আশার আলো) 

কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ার সঙ্গে তথ্যবিজ্ঞানী, এআই প্রকৌশলী এবং সফটওয়্যার ডেভেলপারের চাহিদা বাড়ছে, যার ফলে নতুন নতুন কর্মক্ষেত্রের সুযোগ বৃদ্ধি পাচ্ছে।

বিশেষজ্ঞরা বলেন, ভবিষ্যতে সবচেয়ে সফল কর্মী তারাই হবেন, যারা প্রযুক্তিকে ভয় না পেয়ে সঠিকভাবে ব্যবহার করতে পারবেন। কৃত্রিম বুদ্ধিমত্তা এখন অনেক কাজকে সহজ করে দিয়েছে। তবে মানুষের মানবিকতা, দায়িত্ববোধ এবং বিচক্ষণতার বিকল্প কখনো কৃত্রিম বুদ্ধিমত্তা হতে পারে না। কৃত্রিম বুদ্ধিমত্তা এজন্যই কর্মক্ষেত্র বা চাকরির শেষ নয়। বরং এটি এখন কাজের ধরন বদলে দিচ্ছে। যারা এই নতুন প্রযুক্তির সঙ্গে নিজেকে যত দ্রুত মানিয়ে নিতে পারবেন, তারাই ভবিষ্যতের কর্মক্ষেত্রে সবচেয়ে সফল হবেন। কৃত্রিম বুদ্ধিমত্তাকে ভয় পেয়ে পরিহার করা নয়, বিচক্ষণতার সঙ্গে ব্যবহার করাটাই হবে কাজের কাজ। 

(এখানে পড়ুন: কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ক্যানসার শনাক্তকরণ) 


ক্যাটাগরি: বিজ্ঞান-প্রযুক্তি

         

  রেটিং: ০

এই বিভাগের আরও পোস্ট

কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে বাঁচবে যেসব পেশা

কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে বাঁচবে যেসব পেশা

  • সানজিদা সিদ্দিকী মনমী |
  •  ২৭-০৯-২০২৬
ক্যাটাগরি: বিজ্ঞান-প্রযুক্তি

০

প্রাচীন সভ্যতার ৮ আবিষ্কার, যেগুলোর ওপর দাঁড়িয়ে আধুনিক বিশ্ব

প্রাচীন সভ্যতার ৮ আবিষ্কার, যেগুলোর ওপর দাঁড়িয়ে আধুনিক বিশ্ব

  • জীবনজয়ী ডেস্ক |
  •  ১১-০৯-২০২৬
ক্যাটাগরি: বিজ্ঞান-প্রযুক্তি

০

যে আবিষ্কারগুলো বদলে দিয়েছিল আধুনিক বিশ্ব

যে আবিষ্কারগুলো বদলে দিয়েছিল আধুনিক বিশ্ব

  • জীবনজয়ী ডেস্ক |
  •  ২৮-০৮-২০২৬
ক্যাটাগরি: বিজ্ঞান-প্রযুক্তি

০

দুর্ঘটনা থেকে আবিষ্কার: যেভাবে হঠাৎ পাওয়া জিনিস বদলে দিয়েছে বিশ্ব

দুর্ঘটনা থেকে আবিষ্কার: যেভাবে হঠাৎ পাওয়া জিনিস বদলে দিয়েছে বিশ্ব

  • জীবনজয়ী ডেস্ক |
  •  ২১-০৮-২০২৬
ক্যাটাগরি: বিজ্ঞান-প্রযুক্তি

০

রোমুলাস, রেমাস ও খালিসি: ডায়ার উলফ কি এরা

রোমুলাস, রেমাস ও খালিসি: ডায়ার উলফ কি এরা

  • জাওয়াহ বিনতে মিজান স্বর্ণা|
  •  ১৪-০৮-২০২৬
ক্যাটাগরি: বিজ্ঞান-প্রযুক্তি

০

এবার এআই নিজেই করবে ল্যাব পরীক্ষা

এবার এআই নিজেই করবে ল্যাব পরীক্ষা

  • জীবনজয়ী ডেস্ক |
  •  ০৬-০৮-২০২৬
ক্যাটাগরি: বিজ্ঞান-প্রযুক্তি

৫