সাময়িকী

বব মার্লের নাইন মাইল গ্রাম


  • সজীব কুমার মন্ডল  ঢাকা |
  • প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ১৫:২৮
বব মার্লের নাইন মাইল গ্রাম
ছবি: এআই দিয়ে তৈরি

১৯৬০-এর দশকে সঙ্গীতে নতুন একটি ধারা জন্ম নেয়। নাম র‍্যেগে (Reggae)। এই ধারার জন্ম পশ্চিমের কোনো বড় শহরে নয়। জ্যামাইকাতে। ক্যারিবিয়ান দ্বীপদেশ জ্যামাইকা। আর এই নতুন ধারার অন্যতম প্রধান মহাজন হচ্ছেন বব মার্লে। এখন আর হয়তো এই লেখার শিরোনাম বুঝতে অসুবিধা হচ্ছে না অনেকের। নাইন মাইল হচ্ছে একটি গ্রাম। জ্যামাইকার সেন্ট অ্যান জেলায়। এই গ্রাম বব মার্লের জন্মস্থান ও শেষ বিশ্রামস্থল। তাঁর জীবনের অবিচ্ছেদ্য অংশ। 

বব মার্লে, সাংস্কৃতিক আবহ আর প্রাকৃতিক সৌন্দর্যের মেলবন্ধনে নাইন মাইল হয়ে উঠেছে জ্যামাইকা তথা ক্যারিবিয়ার অন্যতম পর্যটন কেন্দ্র। ১৯৪৫ সালের ৬ ফেব্রুয়ারি বব মার্লের জন্ম হয়েছিল এখানে। এলাকা প্রকৃতি ও সংস্কৃতি মার্লের সঙ্গীত সাধনা ও জীবনের গতিতে গভীর প্রভাব বিস্তার করেছিল। ছোটবেলা থেকেই পাহাড়, বন, নির্মল বাতাস এবং গ্রামীণ জীবন তাকে মোহিত করেছিল। এসবের প্রভাব তার গানে এক বিশেষ ধরনের আধ্যাত্মিকতার ছাপ রেখেছিল বলে ধারণা করা হয়। 

নাইন মাইল বব মার্লে অনুরাগীদের কাছে শুধু একটি স্থানের নাম নয়, এটি একটি আবেগের নাম। এখানে তার একটি স্মৃতিসৌধ রয়েছে। অনেক অনুরাগী নাইন মাইলকে তীর্থস্থান জ্ঞান করেন। এখানে মার্লের শৈশবের ঘর, ব্যক্তিগত জিনিসপত্র, গিটারসহ স্মৃতিবিজড়িত নানা দ্রব্য সংরক্ষিত আছে। বিশেষত তার বিখ্যাত 'রক পিলো' নামের রঙিন পাথরখণ্ডটি দর্শনার্থীরা যখন দেখেন তখন তাদের মনে বিশেষ এক অনুভূতি জন্ম নেয়। কারণ বব মার্লে এই রক পিলোতে বসে ধ্যান করতেন। তিনি এখানে বসে অনেক গান লিখেছিলেন। তার গানে যে শান্তি, ভালোবাসা এবং সামাজিক ন্যায়বিচারের বার্তা উঠে এসেছে তা এই স্থানটির প্রভাবকে প্রকাশ করে বলে অনেকে মনে করেন। 

বব মার্লের শেষ ইচ্ছায় তাঁর সমাধিও হয়েছে নাইন মাইলে। এই স্থানটি তার অনুরাগীদের জন্য শুধু স্মৃতি নয়, বরং বব মার্লের জীবন এবং সৃষ্টির প্রতি শ্রদ্ধা প্রদর্শনের প্রধান স্থানও বলা যায় ।

জীবনের এক পর্যায়ে এসে নাইন মাইলের গ্রামীণ পরিবেশ এবং নিজস্ব ধারার আধ্যাত্মিক জীবনযাপন বব মার্লের মূলমন্ত্র হয়ে দাঁড়ায়। র‍্যেগে সংগীতের যে আধ্যাত্মিকতা এবং বিদ্রোহের বার্তা তা নাইন মাইল থেকে অনুপ্রাণিত। এখানকার মানুষজনের সাধারণ জীবনযাত্রা, তাদের সংগ্রাম এবং আধ্যাত্মিক বিশ্বাসগুলো বব মার্লের গানের মধ্যে ফুটে উঠেছে। গানের মাধ্যমে তিনি জ্যামাইকার জনগণের সংগ্রাম, স্বাধীনতার আকাঙ্ক্ষা এবং মানবতার জন্য তার দৃষ্টিভঙ্গি বিশ্ববাসীর কাছে পৌঁছে দেন। 'Natural Mystic'-এর মতো প্রাকৃতিক সৌন্দর্যের ছাপ থাকা একাধিক গান নাইন মাইলের প্রকৃতির সান্নিধ্যে বসে তৈরি করেছিলেন মার্লে। 


ক্যাটাগরি: সাময়িকী

         

  রেটিং: ৪.৭

এই বিভাগের আরও পোস্ট

নারীর হাত ধরে খাদ্যের বিবর্তন

নারীর হাত ধরে খাদ্যের বিবর্তন

  • জীবনজয়ী ডেস্ক |
  •  ৩০-০৯-২০২৬
ক্যাটাগরি: সাময়িকী

০

ফুল তরু লতা ও আমার জীবন

ফুল তরু লতা ও আমার জীবন

  • খালেদ হাসান শান্ত |
  •  ২৫-০৯-২০২৬
ক্যাটাগরি: সাময়িকী

৫

সাবাতিনা, তুমি কি আমাকে কিছু বলতে চাও?

সাবাতিনা, তুমি কি আমাকে কিছু বলতে চাও?

  • সুমাইয়া রহমান তুলি|
  •  ২১-০৯-২০২৬
ক্যাটাগরি: সাময়িকী

৪

বিশ্বের প্রথম নারী সরকারপ্রধানদের পথচলা

বিশ্বের প্রথম নারী সরকারপ্রধানদের পথচলা

  • জীবনজয়ী ডেস্ক|
  •  ১৫-০৯-২০২৬
ক্যাটাগরি: সাময়িকী

৫

আমার সেরা তিনটি দিন

আমার সেরা তিনটি দিন

  • ইসমাইল সাব্বির|
  •  ১২-০৯-২০২৬
ক্যাটাগরি: সাময়িকী

৫

আমার মেয়েবেলা

আমার মেয়েবেলা

  • মৌমিতা সেন |
  •  ০৯-০৯-২০২৬
ক্যাটাগরি: সাময়িকী

০

জীবনজয়ী ইতিবাচক বিষয়াদি নিয়ে সাজানো একটি বাংলা ওয়েবসাইট। উচ্ছ্বাস–উল্লাস–উৎসব এই সাইটের প্রাণকথা। সম্প্রীতি–সহমর্মিতা ও দয়াধর্ম-মানবতাকে উচ্চে রাখে জীবনজয়ী।