সাময়িকী

ডুমস্ক্রলিং: ডিজিটাল আসক্তির অপর নাম


  • জাওয়াহ বিনতে মিজান স্বর্ণা  ঢাকা |
  • প্রকাশ : ১৭ মে ২০২৬, ২০:৩৩
ডুমস্ক্রলিং: ডিজিটাল আসক্তির অপর নাম
ছবি: ইমরুল আহসান

আজকের দিনে আমাদের হাতের মুঠোয় থাকা স্মার্টফোনটি একদিকে যেমন তথ্যের ভাণ্ডার, তেমনি এটি মানসিক অস্থিরতার এক বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে নেতিবাচক খবরের পেছনে ঘণ্টার পর ঘণ্টা সময় ব্যয় করার যে প্রবণতা আমাদের মধ্যে তৈরি হয়েছে, তা আধুনিক মনোবিজ্ঞানে এক উদ্বেগের বিষয়। খবরের এই অতল গহ্বরে হারিয়ে যাওয়ার ফলে আমাদের মানসিক শান্তি ও শারীরিক সুস্থতা দুই-ই আজ হুমকির মুখে। বিশেষজ্ঞরা একে বলছেন ডুমসস্ক্রলিং (Doomscrolling)।

হার্ভার্ড হেলথ, বিবিসি বিজনেস এবং ক্লিভল্যান্ড ক্লিনিকের গবেষণা ও বিশেষজ্ঞ মতামত অবলম্বনে জীবনজয়ী প্রতিবেদন।  

ডুমস্ক্রলিং কী?  

ডুমস্ক্রলিং হলো ইন্টারনেটে বা সোশ্যাল মিডিয়ায় অবিরামভাবে নেতিবাচক বা হতাশাজনক সংবাদ পড়ে যাওয়ার একটি মানসিক অভ্যাস। মনের ওপর বিরূপ প্রভাব পড়ছে জেনেও ব্যবহারকারী যখন নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে একের পর এক খারাপ খবর স্ক্রল করতে থাকেন, তখন তাকে ডুমস্ক্রলিং বলে। এটি অনেকটা সড়ক দুর্ঘটনার দিকে অপলক তাকিয়ে থাকার মতো। 

ডুমস্ক্রলিং এর আদ্যোপান্ত  

ডুমস্ক্রলিং কেবল একটি খারাপ অভ্যাস নয়, এর পেছনে রয়েছে আমাদের মস্তিষ্কের বিবর্তনীয় কাঠামো। হার্ভার্ড হেলথের মতে, আমাদের মস্তিষ্কের ‘অ্যামিগডালা’ (Amygdala) বিপদ সংকেত শনাক্ত করতে সর্বদা সজাগ থাকে। কোনো সংকটকালীন সময়ে আমরা অবচেতনভাবে মনে করি, যত বেশি তথ্য আমাদের কাছে থাকবে, আমরা তত বেশি নিরাপদ থাকব। এই ‘সুরক্ষার বিভ্রম’ থেকেই আমরা খবরের অতল গহ্বরে হারিয়ে যাই। 

ক্লিভল্যান্ড ক্লিনিকের মতে আমরা যখন বিষণ্ণ থাকি, তখন আমাদের মস্তিষ্ক সেই বিষণ্ণতাকে সমর্থন করে এমন নেতিবাচক খবরই খুঁজে বেড়ায়। বিবিসি-র মতে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ‘স্লট মেশিনের’ মতো ডিজাইন করা। এটি আমাদের মস্তিষ্কে ডোপামিন ও কর্টিসল হরমোনের খেলা চালায়। ফলে আমরা একটি তথ্যের উত্তর খুঁজতে গিয়ে আরও নতুন দশটি দুশ্চিন্তার জন্ম দিই এবং একটি অন্তহীন চক্রে আটকা পড়ে যাই।

ডুমস্ক্রলিং-এর বিপদসমূহ 

ডুমস্ক্রলিং আমাদের শরীর ও মনের ওপর গভীর ক্ষত সৃষ্টি করে। এটি ‘পপকর্ন ব্রেন’ তৈরি করে, যেখানে মস্তিষ্কের মনোযোগ দেওয়ার ক্ষমতা কমে যায়। এটি দীর্ঘমেয়াদী দুশ্চিন্তা, প্যানিক অ্যাটাক এবং অস্তিত্ব সংকটের ভীতি বাড়িয়ে দেয়। শারীরিক প্রভাব হিসেবে অতিরিক্ত কর্টিসল নিঃসরণের ফলে উচ্চ রক্তচাপ, হৃদরোগ, হজমের সমস্যা এবং দীর্ঘস্থায়ী মাথাব্যথা হতে পারে। এছাড়া শোয়ার আগে স্ক্রল করার ফলে নীল রশ্মি এবং নেতিবাচক তথ্য চরম অনিদ্রার কারণ হয়ে দাঁড়ায়। এতে মানুষ বাস্তব জীবনের সুন্দর মুহূর্ত ও আপনজনদের থেকেও বিচ্ছিন্ন হয়ে পড়ে।

ডুমস্ক্রলিং থেকে বেরিয়ে আসার উপায়

এই বিষাক্ত চক্র থেকে বেরিয়ে আসতে বিশেষজ্ঞরা কিছু সহজ ও কার্যকরী পদক্ষেপের পরামর্শ দিয়েছেন:

ডিজিটাল সীমানা নির্ধারণ: স্মার্টফোনকে শোবার ঘর থেকে দূরে রাখুন। ঘুম থেকে ওঠার অন্তত এক ঘণ্টা পর পর্যন্ত ফোন ধরবেন না। ফোনের ডিসপ্লে ‘গ্রে-স্কেল’ বা সাদা-কালো মোডে রাখুন, এতে ফোনের আকর্ষণ কমে যাবে।

সময় ও তথ্য নিয়ন্ত্রণ: খবর পড়ার জন্য দিনে সর্বোচ্চ ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা সময় দিন। অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ রাখুন এবং যেসব অ্যাকাউন্ট কেবল খারাপ খবর ছড়ায় সেগুলো আনফলো বা মিউট করে দিন।

সচেতনতা বৃদ্ধি: যখনই দেখবেন আপনি অনিয়ন্ত্রিতভাবে স্ক্রল করছেন কিংবা ঘাড় শক্ত হওয়া বা বুক ধড়ফড় করার মতো শারীরিক লক্ষণ দেখা দিচ্ছে ফোন রেখে দিন।

ইতিবাচক কাজ: নেতিবাচকতার বদলে ইতিবাচক খবর খুঁজুন, যাকে ‘জয়স্ক্রলিং’ বলা হয়। প্রতিদিন অন্তত তিনটি জিনিসের তালিকা করুন যার জন্য আপনি কৃতজ্ঞ।

বিকল্প অভ্যাস: স্ক্রলিং-এর বদলে বই পড়া, বাগান করা বা হাঁটার মতো শারীরিক পরিশ্রমের কাজ বেছে নিন। যদি এটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তবে প্রফেশনাল কাউন্সিলিং বা সিবিটি (কগনেটিভ বিহ্যাভিওরাল থেরাপি) এর সাহায্য নিতে দ্বিধা করবেন না।


ক্যাটাগরি: সাময়িকী

         

  রেটিং: ৫

এই বিভাগের আরও পোস্ট

আমার সেরা তিনটি দিন

আমার সেরা তিনটি দিন

  • ইসমাইল সাব্বির|
  •  ১২-০৯-২০২৬
ক্যাটাগরি: সাময়িকী

আমার মেয়েবেলা

আমার মেয়েবেলা

  • মৌমিতা সেন |
  •  ০৯-০৯-২০২৬
ক্যাটাগরি: সাময়িকী

পুরুষশাসিত চীনে যেভাবে হলো এক নারীর উত্থান

পুরুষশাসিত চীনে যেভাবে হলো এক নারীর উত্থান

  • জীবনজয়ী ডেস্ক |
  •  ০৪-০৯-২০২৬
ক্যাটাগরি: সাময়িকী

৩.৭

শরৎ শশী

শরৎ শশী

  • মাকসুদ খান সোহান |
  •  ০১-০৯-২০২৬
ক্যাটাগরি: সাময়িকী

 কার্পে ডিয়াম: মুহূর্তকে উপভোগ করো

কার্পে ডিয়াম: মুহূর্তকে উপভোগ করো

  • ফারিয়া আক্তার জুঁহি|
  •  ২৪-০৮-২০২৬
ক্যাটাগরি: সাময়িকী

মাইকেল জ্যাকসনের ধরিত্রীগীতি

মাইকেল জ্যাকসনের ধরিত্রীগীতি

  • সজীব কুমার মন্ডল|
  •  ২২-০৮-২০২৬
ক্যাটাগরি: সাময়িকী

৩.৭

জীবনজয়ী ইতিবাচক বিষয়াদি নিয়ে সাজানো একটি বাংলা ওয়েবসাইট। উচ্ছ্বাস–উল্লাস–উৎসব এই সাইটের প্রাণকথা। সম্প্রীতি–সহমর্মিতা ও দয়াধর্ম-মানবতাকে উচ্চে রাখে জীবনজয়ী।