রসিঘর

থানকুনি শুক্তো


  • শিখা বোস  |
  • প্রকাশ : ১৬ জুন ২০২৬, ২২:৩৭
থানকুনি শুক্তো
ছবি: জীবনজয়ী

থানকুনি পাতা ১ মুঠো, করলা ১টি, লম্বা বেগুন ২টি, কাঁচাকলা ১টি, আলু ১টি, টমেটো ২টি, তেজপাতা ২টি, থেঁতো করা আদা ১ চা-চামচ, আদাবাটা ১ চা-চামচ, লবণ স্বাদমতো, হলুদ সামান্য, ফোড়নের জন্য সামান্য সর্ষে, মেথি ও রাঁধুনি, একটু চিনি, তেল ২ টেবিল-চামচ এবং ঘি ১ টেবিল-চামচ।

সবজিগুলো একটু লম্বা করে কাটুন। এবার কড়াইতে অল্প তেল দিয়ে করলা ভেজে তুলে রাখুন। তারপর আরেকটু তেল দিয়ে ফোড়নের মসলা, তেজপাতা ও থেঁতো আদা হালকা করে ভেজে নিন। সুগন্ধ বেরোলেই থানকুনি পাতা ও ভেজে রাখা করলা ছাড়া বাকি সব সবজি দিয়ে হালকা করে নেড়েচেড়ে নিন। এরপর লবণ, হলুদ, চিনি ও আদাবাটা দিয়ে আরও একটু নেড়ে খানিকটা গরম পানি ঢালুন। এবার ঢেকে দিন এবং মিনিট পাঁচেক রান্না হতে দিন।

সব সবজি সিদ্ধ হয়ে গেলে কড়াইতে থানকুনি পাতা দিয়ে মিনিট দুয়েক অপেক্ষা করুন। এরপর ভাজা করলা ও ঘি দিয়ে সামান্য সময় ঢেকে রাখুন। তারপর নামিয়ে নিন। হয়ে গেল মুখরোচক থানকুনি শুক্তো। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।


ক্যাটাগরি: রসিঘর

         

  রেটিং: ৫

এই বিভাগের আরও পোস্ট

রাজস্থানী মালাই ঘেওয়র

রাজস্থানী মালাই ঘেওয়র

  • অনন্যা উর্মি|
  •  ০১-০৯-২০২৬
ক্যাটাগরি: রসিঘর

কলার মোচার ঘন্ট ও বড়া

কলার মোচার ঘন্ট ও বড়া

  • অনন্যা উর্মি |
  •  ১৩-০৮-২০২৬
ক্যাটাগরি: রসিঘর

৪.৩

ছাদে বসেই শুরু হলো মহাভোজ

ছাদে বসেই শুরু হলো মহাভোজ

  • ইশরাত জাহান|
  •  ১৪-০৭-২০২৬
ক্যাটাগরি: রসিঘর

মৈত্রী হলে গনরুমে আমাদের ফিস্টি

মৈত্রী হলে গনরুমে আমাদের ফিস্টি

  • নওরিন নাহার মুনা|
  •  ২২-০৬-২০২৬
ক্যাটাগরি: রসিঘর

৪.৫

জীবনজয়ী ইতিবাচক বিষয়াদি নিয়ে সাজানো একটি বাংলা ওয়েবসাইট। উচ্ছ্বাস–উল্লাস–উৎসব এই সাইটের প্রাণকথা। সম্প্রীতি–সহমর্মিতা ও দয়াধর্ম-মানবতাকে উচ্চে রাখে জীবনজয়ী।