বন্ধুদের সাথে আড্ডা দিয়েছিলাম যাতে নেটহীনতার একাকিত্ব কমে যায়

সেদিন জীবনের গল্প ভিন্নভাবে রচিত হয়েছে


  • মো: রাজা মিয়া  ঢাকা |
  • প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ০২:০০
নাই নেট
ছবি: এআই দিয়ে তৈরি

১০ জানুয়ারি। প্রতিদিন এর মতো আমি ঘুম থেকে উঠলাম সকাল নয়টায়। জীবনজয়ীকে সম্মতি দিয়েছি একদিন ইন্টারনেট ছাড়া থাকার। আজ সেই দিন। বিছানা থেকে উঠে দাঁত ব্রাশ করে নাস্তা শেষ করলাম। কিছুক্ষণ ব্যালকনিতে দাঁড়িয়ে থাকলাম । আম্মুকে একটু সময় রান্নায় সাহায্য করলাম। জুম্মার দিন।  তাড়াতাড়ি গোসল শেষ করে নামাজে চলে গেলাম। নামাজ শেষে বাসায় ফিরে দুপুরের খাবার। একটু শোয়ার ইচ্ছে হলো। শুয়ে শুয়ে ছোটকালের স্মৃতিচারণ করতে করতে ঘুমিয়ে পড়লাম। 

জেগে দেখি বিকেল পাঁচটা। আম্মুর বানানো চা খেলাম। সারা সন্ধ্যা ছোট ভাইয়ের সাথে গল্প করলাম। সে তার বিশ্ববিদ্যালয়ের গল্প শোনাতে লাগলো। বাসার বাইরে বেরুলাম। বন্ধুদের সাথে আড্ডা দিতে। রাত দশটা পর্যন্ত ওদের সাথে থাকি। সময়টা বেশ কাটলো। মোবাইল দেখার কথা মনে হচ্ছিলো। কিন্তু খুব যে মিস করছিলাম তা নয়।  

আম্মু আজ সবার পছন্দের খাবার রান্না করেছেন। সবাই মা-বাবা আর ছোট ভাইসহ বসে রাতের খাবার খেলাম। সবাই মিলে গল্প করতে ভালো লাগছিল খুব। বুঝতে পারছিলাম যে পরিবারের সাথে সময় কাটানোর আনন্দ আলাদা। ইন্টারনেটে থাকলে পরিবারের সাথে এভাবে সময় কাটানো হয় না। পরদিন অফিস। ঘুমাতে গেলাম।  নেটহীন দিনটি শেষ হলো।  

এটা ঠিক যে নেট না থাকার কারণে কয়েকটা কাজ শেষ করতে পারিনি। দরকারি তথ্য বা মানুষের সঙ্গে যোগাযোগ করতে না পারায় বেশ অস্বস্তি হয়েছে। কিন্তু একথাও সত্য যে নেট নাই বলে আমার দিনটি কিন্তু থেমে থাকেনি, বরং সেদিন জীবনের গল্প ভিন্নভাবে রচিত হয়েছে। 



ক্যাটাগরি: নাই নেট

         

  রেটিং: ৫

এই বিভাগের আরও পোস্ট

অসাধারণ সাধারণেরা

রবিনহুড বলে কেউ কি ছিলো কোনোকালে?

  • সায়মা কবির বিন্তি|
  •  ৩০-০৪-২০২৬
ক্যাটাগরি: অসাধারণ সাধারণেরা

আমরা

আমাদের সম্পর্কে

  • জীবনজয়ী ডেস্ক |
  •  ৩০-০৪-২০২৬
ক্যাটাগরি: আমরা

অসাধারণ সাধারণেরা

বৃক্ষমাতা ওয়াঙ্গারি মাথাই

  • মোঃ কামরুল হাসান |
  •  ৩০-০৪-২০২৬
ক্যাটাগরি: অসাধারণ সাধারণেরা

অসাধারণ সাধারণেরা

জোসে মুজিকা : এক সাধারণ মানুষের অসাধারণ দর্শন

  • এহতাছুন আফরিন ইভা |
  •  ৩০-০৪-২০২৬
ক্যাটাগরি: অসাধারণ সাধারণেরা

সাময়িকী

বব মার্লের নাইন মাইল গ্রাম

  • সজীব কুমার মন্ডল|
  •  ৩০-০৪-২০২৬
ক্যাটাগরি: সাময়িকী