নাই নেট: স্বেছায় ইন্টারনেট ছাড়া চব্বিশ ঘন্টা

বাবা-মায়ের সঙ্গে অনেকক্ষন কথা বললাম


  • উসরাত জাহান নিতু  বরিশাল বিশ্ববিদ্যালয় |
  • প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৪৪
নাই নেট
ছবি: এআই দিয়ে তৈরি

সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে। সকাল ঘুম থেকে ওঠার পর থেকে রাত ঘুমানোর আগ পর্যন্ত ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব বা হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন আমাদের সময় ও মনোযোগ কেড়ে নেয়। কিন্তু জীবনজয়ীর আহবানে নাই নেট এ অংশগ্রহণ করে ইন্টারনেট থেকে এক টানা ২৪ ঘন্টা দূরে থেকে, কিছু নতুন অভিজ্ঞতা হলো। 

সকাল বেলা ঘুম থেকে উঠেই ফোন হাতে নিয়ে সোশ্যাল মিডিয়ার ফিড স্ক্রল করা অভ্যাস। কিন্তু নাই নেটের দিনটি ছিল ব্যতিক্রম। ফোন হাতে নিয়েই মনে পড়লো আমাকে আজ নেট ছাড়া থাকতে হবে। তাই কোনো অ্যাপে ঢোকা হয়নি। সকালের নাস্তা ও ব্যক্তিগত কাজগুলো করতে গিয়ে লক্ষ্য করলাম, অন্যান্য দিনের তুলনায় সময় কিছুটা ধীরগতির মনে হচ্ছে, যেন সময়ের উপরে একটু বেশি নিয়ন্ত্রণ রয়েছে। 

সাধারণত কাজের ফাঁকে বা ক্লাসের বিরতিতে আমি সোশ্যাল মিডিয়া ব্রাউজ করি। কিন্তু আজ সেই সুযোগ নেই। তাই কাজের প্রতি মনোযোগ বাড়ানোর চেষ্টা করলাম। আশ্চর্য! মনে হোলো কিছুটা সফল হলাম। সাধারণত বিকেলের সময়টায় সোশ্যাল মিডিয়ায় বেশিক্ষণ কাটানো হয়। বন্ধুদের পোস্ট দেখা, মেসেজ করা, ভিডিও দেখা এসবের অভ্যাস থাকলেও নাই নেট দিনটি ছিল ভিন্ন।  থেকে থেকে একটু একাকী লাগছিলো। মনে হচ্ছিলো যেন দুনিয়ার সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সময় কাটাতে হাতে নিলাম একটি বই। অনেকদিন পর বই পড়ে একটা ভালোলাগা যেন কাজ করছিলো।  

রাতের খাবারের পর সাধারণত ফোন হাতে নিয়ে সোশ্যাল মিডিয়া ঘাঁটাঘাঁটি করা হয়। কিন্তু আজ সেটি না করায় পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর সুযোগ মিলল। দীর্ঘদিন পর বাবা-মায়ের সঙ্গে অনেকক্ষন কথা বললাম। ঘুমানোর আগে ফোনের নীল আলো না দেখায় ঘুমও দ্রুত এলো। 

একদিন সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়া কাটিয়ে বুঝলাম জীবনে কতটুকু সময় এই মাধ্যমগুলো গ্রাস করে নেয়। এই অভিজ্ঞতা থেকে পাওয়া শিক্ষা হলো সোশ্যাল মিডিয়া থেকে মাঝে মাঝে বিরতি নেওয়া আমাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে। সময়ের সঠিক ব্যবহার এবং বাস্তব জীবনের সম্পর্কগুলোকে গুরুত্ব দেওয়া আমাদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। 



ক্যাটাগরি: নাই নেট

         

  রেটিং: ৫

এই বিভাগের আরও পোস্ট

রসিঘর

প্রতিটি মানুষকে চিনেছি রান্নাঘরে এসে

  • সুমাইয়া রহমান তুলি |
  •  ৩০-০৪-২০২৬
ক্যাটাগরি: রসিঘর

৩.২

কথা বলি

লন্ডনের ইলফোর্ডের কস্তা কফিতে মনিকা ও মিঠুর সদালাপ

  • জীবনজয়ী ডেস্ক |
  •  ৩০-০৪-২০২৬
ক্যাটাগরি: কথা বলি

বিবিধ

নেশার দাসত্ব ছাড়লাম

  • আকাশ আহমেদ |
  •  ৩০-০৪-২০২৬
ক্যাটাগরি: বিবিধ

বিবিধ

জার্মানিতে আউসবিল্ডুংয়ের সুযোগ

  • ইব্রাহীম খলিল|
  •  ৩০-০৪-২০২৬
ক্যাটাগরি: বিবিধ

অসাধারণ সাধারণেরা

রবিনহুড বলে কেউ কি ছিলো কোনোকালে?

  • সায়মা কবির বিন্তি|
  •  ৩০-০৪-২০২৬
ক্যাটাগরি: অসাধারণ সাধারণেরা

৩.৫