লেখা, অনুবাদ, ছবি, ভিডিও, তথ্য বিশ্লেষণ ইত্যাদি বহু কাজ এখন কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কয়েক সেকেন্ডেই করা যায়। এর ফলে অনেক পেশার ধরন বদলে যাচ্ছে, কাজ কমে যাচ্ছে এবং নতুন কর্মক্ষেত্রের সুযোগ সৃষ্টি হচ্ছে। তবে এমন কিছু পেশাও আছে, যেখানে মানুষের প্রয়োজন শেষ হবে না।
একটা গাছ, একটা ফুল কীভাবে সময়কে, মানুষকে, স্মৃতিকে ধরে রাখে, তা শিউলিকে দেখে মনে পড়ে গেল। কারণও আছে! অক্টোবর মাস এলেই চোখে ভাসে শিউলি। আমাদের পাশের বাড়ির অমিতের ঠাম্মা যখন বেঁচে ছিলেন, প্রতিদিন ভোরবেলা শিউলি কুড়োতে আসতেন।
শুধু দুর্দান্ত স্বাদের জন্য নয়, রোগীর পথ্য হিসাবেও বাঙালি বাড়িতে মাগুর মাছের পাতলা ঝোল খুবই চালু একটি পদ। ভালো করে দেখে কিনতে পারলে, ভালো মাগুর মাছ খাওয়ার ভালো সময় চলছে এখন। গত মাসের শেষের দিকের কথা। সেদিন গরমের খুব বাড়াবাড়ি ছিল। দুপুরের খাবার কী হতে পারে ভাবছিলাম।
এক সন্ধ্যায় অনর্বকে ক্যাম্পাসে আসতে বললাম। ভিসি চত্বরের পথ ধরে পাশাপাশি হাঁটছি আমরা। গোধূলির রক্তিম আভা ততক্ষণে নীলাকাশকে ছেয়ে ফেলেছে। পাখিরা ফিরছে নীড়ে। ল্যাম্পপোস্টের আলো জ্বলে উঠছে একে একে। হঠাৎ অর্ণব আমার সামনে দাঁড়িয়ে গেল। আমার চোখে চোখ রেখে বলল, “সাবাতিনা, তুমি কি আমাকে কিছু বলতে চাও?”
ভোরের মাওয়ামুখী এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কুয়াশা আর দিনের প্রথম আলোর খেলা পুরো অন্য রকম এক সৌন্দর্য তৈরি করছিল। আর আমার মন ভরে যাচ্ছিল নতুন দিনের প্রত্যাশায়। পদ্মা সেতু পাড়ি দিতে দিতে সূর্যোদয় দেখলাম। সে এক অপরূপ সৌন্দর্য।