গত বছর ডিসেম্বরের শুরুতে গবেষণা দলের সঙ্গে বগুড়ায় গিয়েছিলেন সানজিদা সিদ্দিকী মনমী। সেখানে ‘জীবনজয়ী’র ‘কথা বলি’ আয়োজনের মাধ্যমে তাঁর পরিচয় হয় আব্দুল বাকিরের সঙ্গে। মনমী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বাকির বগুড়ার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক।
মেরির চিকিৎসক এই বিষয়টি মেনে নিতে পারেননি। তিনি একটি পত্রিকায় চিঠি লেখেন। প্রতিবাদ জানান। বলেন, রোগ নিয়ে ঠাট্টা করা ঠিক নয়। তবু মেরি সেই কাজ চালিয়ে যান। তাঁর হাতে অন্য কোনো পথ ছিল না। জীবনের বাস্তবতা তাঁকে সেই পথেই রেখে দিয়েছিল।
ক্লিওপেট্রার প্রাতঃকালীন নাস্তায় থাকত এমার গমের চ্যাপ্টা রুটি, মধু, খেজুর, ডুমুর, আঙুর ও তরমুজ। সঙ্গে থাকত ছাগলের দুধ থেকে তৈরি নরম চিজ লাবনেহ। এছাড়া রানি সকালে পুদিনা ও ক্যামোমাইলের মতো ভেষজ দিয়ে তৈরি পানীয় পান করতেন, কখনো বা হালকা ওয়াইন।